পড়া, পরীক্ষা ও ক্যারিয়ার,
সবই পারবো!
ক্লাস ১ থেকে SSC, HSC, ডিপ্লোমা, ভর্তি পরীক্ষা, বিসিএস-ব্যাংক-পাওয়ার সেক্টরের চাকরি আর IELTS, জাপানি, চাইনিজ ভাষা। পুরো পথটা এক অ্যাপে, AI-এর সাহায্যে, কম খরচে।
Android, iOS, Huawei আর ওয়েবে আসছে। ধীর নেটে আর অফলাইনেও চলবে।
যা যা থাকছে
প্রথম ধাপে এই ফিচারগুলো নিয়ে আসছি।
AI মাস্টার বুক
কয়েকজন লেখকের বইয়ের সেরা অংশ মিলিয়ে সহজ ভাষায় এক বই, মূল বইয়ের রেফারেন্সসহ।
মুখে বলে লিখিত পরীক্ষা
সৃজনশীলের উত্তর মুখে বলো, অংকের ছবি তোলো। AI বোর্ডের নিয়মে কয়েক সেকেন্ডে নম্বর দেবে।
লক্ষ্য বাছলেই সিলেবাস
মেডিকেল, বুয়েট, ঢাবি, বিসিএস বা PGCB বাছো, শুধু ওই পরীক্ষার অধ্যায় আর প্রশ্ন সাজানো পাবে।
শিক্ষক, অভিভাবক এক সাথে
শিক্ষক ১৫০–২০০ জনের ব্যাচ চালাবেন, AI খাতা দেখবে, রিপোর্ট যাবে তিনজনের কাছেই।
ফ্রেন্ড ব্যাটল ও লাইভ টেস্ট
বন্ধুকে বলো "পারবি?", সে বলবে "পারবো!"। প্রতিদিন সারা দেশের সাথে লাইভ মডেল টেস্ট।
ভুলের ভাণ্ডার
যে প্রশ্নে ভুল, সেটা ১, ৭ আর ৩০ দিন পর নিজে থেকে ফিরে আসবে, যতক্ষণ না পুরো শিখে ফেলো।
অ্যাপটা দেখতে কেমন হবে
লঞ্চের আগেই ৩৩টি স্ক্রিন ঘুরে দেখো: শিক্ষার্থী, অভিভাবক আর শিক্ষক তিনজনের জন্যই। নাম আর নম্বরগুলো নমুনা।
দাম থাকবে হাতের নাগালে
প্রস্তাবিত মাসিক দাম। লঞ্চের সময় চূড়ান্ত হবে।